জ্ঞানই শক্তি — এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দক্ষিণ পশ্চিম কাঠীপাড়া মাধ্যমিক বিদ্যালয় আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যাপীঠ অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণে অসামান্য ভূমিকা রেখে চলেছে। আমাদের বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এবং ৯ম ও ১০ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিনটি বিভাগে পাঠদান করা হয়।
আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; বরং একজন শিক্ষার্থী যেন একজন সৎ, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। একদল দক্ষ শিক্ষক, সচেতন অভিভাবক, ও আগ্রহী শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলতে বদ্ধপরিকর।
আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করে বিদ্যালয়টিকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষায়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তুলি।
ধন্যবাদান্তে,
রতন কুমার দাস
প্রধান শিক্ষকদক্ষিণ পশ্চিম কাঠীপাড়া মাধ্যমিক বিদ্যালয়
রাজাপুর, ঝালকাঠি।
